রুশ আগ্রাসন সব ফ্রন্টেই থমকে পড়েছে: যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০২২, ১৩:৫১আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৩:৫১

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ মূলত সব ফ্রন্টেই থমকে পড়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার সকালে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদ গোয়েন্দা মূল্যায়নে এই দাবি করা হয়েছে।

ওই মূল্যায়নে দাবি করা হয়েছে, গত কয়েক দিনে স্থল, সমুদ্র কিংবা আকাশে ন্যুনতম অগ্রগতি অর্জন করেছে রুশ বাহিনী। এছাড়াও দাবি করা হয়েছে রুশ বাহিনীর মারাত্মক ক্ষয়ক্ষতি হওয়া অব্যাহত রয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইউক্রেনীয় প্রতিরোধ অটুট এবং সুসমন্বিত রয়েছে। সব বড় শহরসহ ইউক্রেনীয় ভূখণ্ডের বেশিরভাগ অংশই ইউক্রেনীয়দের হাতে রয়েছে।’

ইউক্রেনের সেনাবাহিনী বলছে, রাশিয়া এখন বিমান হামলার দিকে নজর দিয়েছে। বেসামরিক জনগোষ্ঠীর ওপর বোমা এবং গোলা বর্ষণ করা হচ্ছে। এর কারণ হিসেবে স্থল অভিযানে রুশ বাহিনীর ব্যর্থতার কথা উল্লেখ করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

ইউক্রেনে এখন পর্যন্ত পাঁচশ’ নিহতের কথা স্বীকার করেছে রাশিয়া। তবে মার্কিন গোয়েন্দাদের ধারণা এই সংখ্যা সাত হাজার হতে পারে।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি