রাশিয়াকে অ্যালুমিনা দেবে না অস্ট্রেলিয়া

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২২, ০৯:২৫আপডেট : ২০ মার্চ ২০২২, ০৯:২৭

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ায় অ্যালুমিনা ও অ্যালুমিনিয়াম আকরিক রফতানি বন্ধ করে দিলো অস্ট্রেলিয়া। রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

অস্ট্রেলীয় সরকার বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া তার অ্যালুমিনিয়ামের চাহিদার প্রায় ২০ শতাংশ অস্ট্রেলিয়ার ওপর নির্ভর করে থাকে। আর এই পদক্ষেপটি রাশিয়ার অ্যালুমিনিয়াম উৎপাদনের ক্ষমতা অনেকটা সীমিত করবে। এটি মস্কোর জন্য গুরুত্বপূর্ণ একটি রফতানি।

সরকার আরও জানিয়েছে, জ্বালানি সংকটের চাহিদা মেটাতে ইউক্রেনকে ৭০ হাজার টন কয়লা সহায়তা করবে অস্ট্রেলিয়া সরকার।

ইউক্রেনের হামলার কারণ দেখিয়ে সম্প্রতি দেশটির একাধিক ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে স্কট মরিসন সরকার। প্রথম থেকেই ইউক্রেন যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে দেশটি।

শুধু অস্ট্রেলিয়া নয়, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে পুতিন, রাশিয়ার ধনকুবেরসহ দেশটির আর্থিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম