প্রতিবেশীরা আমাদের মৃত দেখতে চায়: ইসরায়েলের পার্লামেন্টে জেলেনস্কি

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০২২, ০০:৩২আপডেট : ২১ মার্চ ২০২২, ০০:৩২

ইসরায়েলের পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভিডিও লিংকে যুক্ত হয়ে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি এবং ইসরায়েলের ইতিহাসের সঙ্গে সরাসরি তুলনা টানেন তিনি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনীয় জনগণের প্রতিরোধে সহায়তার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান জেলেনস্কি।

ভিডিও বার্তায় ইসরায়েলের প্রয়াত প্রধানমন্ত্রী গোল্ডা মায়ারের বিখ্যাত উক্তি উচ্চারণ করে জেলেনস্কি বলেন, ‘আমরা বাঁচতে চাই, কিন্তু প্রতিবেশীরা আমাদের মৃত দেখতে চায়’। তিনি বলেন, ‘আমরা আপোষের জন্য প্রস্তুত ছিলাম, এখনও আছি’।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ১০২ বছর আগে জার্মানিতে নাৎসি পার্টির জন্ম হয়েছিল যে ২৪ ফেব্রুয়ারি তারিখে এই বছর সেই একই তারিখে রাশিয়া তার দেশে আগ্রাসন শুরু করেছে। নিজের ইহুদি পরিচয় সামনে এনে তিনি ইউক্রেনীয় জনগণের প্রতিরোধে ইসরায়েলের সহায়তা কামনা করেন।

জেলেনস্কি বলেন, এই আগ্রাসন কোনও সামরিক অভিযান নয়। তিনি বলেন, ‘এটা পূর্ণ মাত্রার যুদ্ধ যার লক্ষ্য আমাদের জনগণ ধ্বংস করা, আমাদের শিশু, পরিবার, রাষ্ট্র, শহর, সভ্যতা এবং আর যা কিছু তাদের ইউক্রেনীয় করেছে তার সবকিছুই ধ্বংস করা’।

ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। ইসরায়েলের কাছে দুনিয়ার সবচেয়ে ভালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে জানিয়েছে তিনি বলেন, ‘আপনারা নিশ্চিতভাবে আমাদের জনগণকে সাহায্য করতে পারেন, ইউক্রেনীয়দের জীবন বাঁচাতে পারেন’।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম