মারিউপোলে ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০২২, ০৬:২৬আপডেট : ২১ মার্চ ২০২২, ০৬:২৬

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলে ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে রাশিয়া। রবিবার মস্কো জানিয়েছে, শহরটিতে ‘ভয়াবহ মানবিক বিপর্যয়’ প্রকাশ হয়ে পড়ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন্দ্রের পরিচালক কর্নেল-জেনারেল মিখাইল মিজিনেস্তভ বলেন, ‘অস্ত্র সমর্পণ করুন। এক ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা যাচ্ছে। যারা অস্ত্র সমর্পণ করবে তাদের সবাইকে নিরাপদে মারিউপোল ছেড়ে যাওয়ার নিশ্চয়তা দেওয়া হবে।’

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আগ্রাসন শুরুর পর ইউক্রেনের যে কয়েকটি শহর মারাত্মক গোলাবর্ষণের শিকার হয়েছে সেগুলোর মধ্যে মারিউপোল অন্যতম। শহরটির ৪ লাখ বাসিন্দার অনেকেই আটকে পড়েছেন। খাবার, পানি, বিদ্যুৎ সরবরাহ সীমিত হয়ে পড়েছে।

মিজিনেস্তভ জানান সোমবার মস্কোর স্থানীয় সময় সকাল দশটা থেকে মারিউপোলের পূর্ব ও পশ্চিম দিকে বেসামরিকদের জন্য মানবিক করিডোর খুলে দেওয়া হবে। তিনি জানান, এর আগে মস্কোর স্থানীয় সময় ভোর পাঁচটা পর্যন্ত ইউক্রেন মানবিক করিডোর নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার এবং অস্ত্র সমর্পণের সুযোগ পাবে।

গত কয়েক সপ্তাহে এই ধরনের মানবিক করিডোরের ব্যর্থতা নিয়ে পরস্পরকে দায়ী করেছে রাশিয়া ও ইউক্রেন।

কোনও প্রমাণ সরবরাহ ছাড়াই মিজিনেস্তভ দাবি করেন ইউক্রেনীয় ‘দস্যু’, ‘নব্য নাৎসি’ এবং জাতীয়বাদীরা মারিউপোলে ‘ব্যাপক সন্ত্রাস’ এবং ‘হত্যার মত্ততায়’ মেতেছে।

ইউক্রেন বলছে তারা অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়ছে। শনিবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মারিউপোল অবরুদ্ধ করে রাখা এমন এক সন্ত্রাস যা আগামী কয়েক শতাব্দী ধরে স্মরণ করা হবে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ক্রেমলিন বলছে এসব নিষেধাজ্ঞা অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার শামিল।

মিজিনেস্তভ বলেন, মারিউপোলে ভারি অস্ত্র ব্যবহার করছে না রাশিয়া। তিনি বলেন, শহরটি থেকে ৫৯ হাজার ৩০৪ বেসামরিককে রাশিয়া সরিয়ে নিয়েছে কিন্তু এখনও এক লাখ ৩০ হাজার বাসিন্দাকে কার্যত জিম্মি করে রাখা হয়েছে। তিনি আরও দাবি করেন, ইউক্রেনে অভিযান শুরুর পর দেশটি থেকে তিন লাখ ৩০ হাজার ৬৮৬ জনকে সরিয়ে নিয়েছে রাশিয়া।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী