যুদ্ধের মধ্যেই ইউক্রেনের পাশের দেশে আসছেন বাইডেন

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০২২, ১০:৩৫আপডেট : ২১ মার্চ ২০২২, ১০:৪৭

ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ন্যাটো এবং জি-৭ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আসবেন তিনি। ওই সফরের পরপরই পোল্যান্ড ভ্রমণ করবেন।

মার্কিন প্রেসিডেন্টের সফর প্রসঙ্গে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা’র মুখপাত্র বলেন, বুধবার ব্রাসেলসের উদ্দেশে ওয়াশিংটন ছাড়বেন বাইডেন। সফর শেষে ওয়ারস (পোল্যান্ডের রাজধানী) পৌঁছাবেন তিনি। আন্দ্রেজ ডুদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

বিবৃতিতে তিনি আরও যোগ করেন, শুক্রবার পোল্যান্ডের রাজধানীতে বৈঠকে বসবেন দুই নেতা। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অযৌক্তিক যুদ্ধ এবং যে মানবিক সংকট দেখা দিয়েছে, এ নিয়ে আলোচনা করবেন দুই দেশের প্রেসিডেন্ট।

ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড। দেশটিতে ১০ হাজারের মতো মার্কিন সেনা অবস্থান করছেন। সম্প্রতি পোল্যান্ড সীমান্তবর্তী ইউক্রেনের লভিভ শহরের এক সামিরক ঘাঁটিতে ৩০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে বাধ্য হয়ে কয়েক লাখ ইউক্রেনীয় ইতোমধ্যে পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন।

সূত্র: আল জাজিরা, সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের