রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির নতুন তথ্য জানালো ইউক্রেন

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০২২, ১৭:১৫আপডেট : ২২ মার্চ ২০২২, ১৮:২৩

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির সর্বশেষ হিসাব প্রকাশ করেছে কিয়েভ। মঙ্গলবার ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এখন পর্যন্ত তারা ১৫ হাজার রুশ সেনাকে হত্যা করেছে।

এছাড়া রুশ বাহিনীর ৫০৯টি ট্যাংক, এক হাজার ৫৫৬টি সামরিক যান এবং ২৫২টি কামান ধ্বংসের দাবি করেছে কিয়েভ। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি।

গত ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত একবারই নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে রাশিয়া। গত ২ মার্চ ৪৯৮ জন সেনা নিহতের কথা জানায় মস্কো। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক হিসাবে বলা হয়েছে, এখন পর্যন্ত ইউক্রেনে প্রায় সাত হাজার রুশ সেনা নিহত হয়েছে।

মঙ্গলবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির যে তালিকা প্রকাশ করেছে তার মধ্যে রয়েছে ৮০ ইউনিট মাল্টিপল রকেট লাঞ্চার, ৩৪ ইউনিট আকাশ প্রতিরক্ষা, ৯৯টি প্লেন, ১২৩টি হেলিকপ্টার, তিনটি জাহাজ, ৭০টি জ্বালানি ট্যাংক, ৩৫টি ড্রোন এবং ১৫টি বিশেষ অস্ত্র।

সূত্র: বিবিসি

/জেজে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম