রুশ বাহিনীর তাণ্ডবের ফলে ইউক্রেনের উত্তরাঞ্চলের অবরুদ্ধ শহর চেরনিহিভে দিনে ৪০ জন মানুষকে সমাহিত করতে হচ্ছে। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন দাবি করেছেন শহরটির মেয়র ভ্লাদিস্লাভ অ্যাট্রোশেঙ্কো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মেয়র ভ্লাদিস্লাভ অ্যাট্রোশেঙ্কো অভিযোগ করে বলেন, রাশিয়ান সেনারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক, হাসপাতাল এবং স্কুলগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তারা শহরটিকে প্রায় ঘিরে ফেলেছে। গোলাবর্ষণ করে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে।
তিনি বলেন, যুদ্ধের আগে আমরা সাধারণত দিনে আট জনকে সমাহিত করতাম। কিন্তু এখন এ সংখ্যা প্রায় ৪০-এ পৌঁছেছে।









