রাশিয়াকে ঠেকাতে পূর্ব ইউরোপে ন্যাটোর স্থায়ী বাহিনী চায় এস্তোনিয়া

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২২, ১৬:৫৪আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৭:৩৩

রুশ আক্রমণ প্রতিহত করার সক্ষমতা রয়েছে এমন ন্যাটো বাহিনী পূর্ব ইউরোপে স্থায়ীভাবে মোতায়েনের আহ্বান জানিয়েছে এস্তোনিয়া। বৃহস্পতিবার ন্যাটো সম্মেলনের আগে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী প্রতিনিধি জোনাতান ভেসিভিয়েভ বলেন, ইউরোপ এবং ন্যাটো জোট আর কোনও দিনই ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর আগের অবস্থায় ফিরতে পারবে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটো জোটে এস্তোনিয়ার স্থায়ী প্রতিনিধি জোনাতান ভেসিভিয়েভ বলেন, ‘আমরা সম্পূর্ণ নতুন এক নিরাপত্তা পরিবেশে থাকবো। নতুন ইউক্রেন হবে। নতুন রাশিয়া হবে। নতুন ইউরোপ হবে। ফেব্রুয়ারির ২৩ তারিখে ফিরে যাওয়ার উপায় নেই।’

রুশ আগ্রাসন শুরুর পর ২০ হাজারের বেশি ন্যাটো সেনা বাল্টিক রাষ্ট্র, পোল্যান্ড এবং পূর্ব ইউরোপে মোতায়েন রয়েছে। এসব সেনার বেশিরভাগই যুক্তরাষ্ট্রের। এর আগে ওই অঞ্চলে পশ্চিমা সামরিক জোটটির অল্প কয়েক হাজার সেনা ছিল।

জোনাতান ভেসিভিয়েভ বলেন, ‘আমাদের শক্তিবৃদ্ধির ওপর নির্ভরতা কমাতে হবে। প্রথম দিন থেকেই সম্মুখ সারির দেশগুলোতে আরও বেশি প্রতিরক্ষা বাহিনী রাখতে হবে।’ এই বিষয়ে ন্যাটোর অভ্যন্তরে ব্যাপক রাজনৈতিক ঐকমত্য পাওয়া যাবে বলে নিজের বিশ্বাসের কথা জানান ভেসিভিয়েভ।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান নিশ্চিত করেছেন, ইউরোপে ন্যাটো বাহিনীর অবস্থান দীর্ঘ মেয়াদে কেমন হবে তা নিয়ে এই সপ্তাহে আলোচনা হবে।

সূত্র: গার্ডিয়ান

/জেজে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম