কিয়েভে গোলাবর্ষণে রুশ সাংবাদিক নিহত

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০২২, ১৪:৪১আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৪:৪১

ইউক্রেনের রাজধানী কিয়েভে গোলাবর্ষণে রাশিয়ার এক সাংবাদিক নিহত হয়েছেন।  অনুসন্ধানী ওয়েবসাইট দ্য ইনসাইডারে কর্মরত ছিলেন ওকসানা বাউলিনা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, তিনি কিয়েভ এবং পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ থেকে রিপোর্টিং করছিলেন।

দ্য ইনসাইডার জানিয়েছে, কিয়েভের পোডিল জেলায় ধ্বংসাবশেষের ছবি ধারণের সময় নিহত হয়েছেন ওকসানা বাউলিনা।

দ্য ইনসাইডারে কাজ করার আগে ওকসানা বাউলিনা রাশিয়ার বিরোধী নেতা আলেক্সাই নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনে কাজ করেছেন। পরে রাশিয়া ছেড়ে যান তিনি।

গত বছর ওই ফাউন্ডেশনকে উগ্রবাদী আখ্যা দিয়ে বেআইনি ঘোষণা করে রুশ কর্তৃপক্ষ। এর ফলে ফাউন্ডেশনের বহু কর্মী বিদেশে চলে যেতে বাধ্য হন।

কিয়েভের ওই বোমাবর্ষণে আরও এক ব্যক্তি নিহত এবং আরও দুই জন নিহত হয়েছেন।

দ্য ইনসাইডার জানিয়েছে, নিহত হওয়ার আগে ওকসানা বাউলিনা কিয়েভ এবং পশ্চিমাঞ্চলীয় লভিভ শহর থেকে বেশ কয়েকটি প্রতিবেদন পাঠিয়েছেন।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এনিয়ে পাঁচ সাংবাদিকের মৃত্যুর কথা জানা গেছে। মার্চের শুরুতে ইউক্রেনীয় টিভি চ্যানেল লাইভের ক্যামেরা অপারেটর ইয়েভেনি সাকুন নিহত হন। কিয়েভের টিভি টাওয়ারে বোমাবর্ষণে নিহত এই সাংবাদিক স্পেনের একটি বার্তা সংস্থার হয়েও কাজ করেছেন।

দুই সপ্তাহ পরে মার্কিন সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ব্রেন্ট রিনাউডকে (৫০) গুলি করে হত্যা করা হয়। তার দুই দিনের মাথায় ফক্স নিউজের দুই সাংবাদিক নিহত হন।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম