ইউক্রেনের কৃষিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন: সহযোগী

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০২২, ১৬:০২আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৬:০২

ইউক্রেনের কৃষিমন্ত্রী রোমান লেশচেঙ্কো পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন তার এক সহযোগী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সহযোগী বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। তবে এর কারণ সম্পর্কে কিছু জানাননি তিনি।

ওই সহযোগী জানান, পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা তানিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হবে। বৃহস্পতিবারই তা অনুষ্ঠিত হতে পারে।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর এক মাসের মাথায় রোমান লেশচেঙ্কোর পদত্যাগে আগ্রহের খবর সামনে এসেছে। এই আগ্রাসনের কারণে ইউক্রেনের বসন্তে বীজ বপন আক্রান্ত হয়েছে। পাশপাশি ইউক্রেনের কৃষি পণ্য রফতানির সক্ষমতাও কমেছে।

এই সপ্তাহে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রোমান লেশচেঙ্কো জানান, গত বছরের তুলনায় এই বছর ইউক্রেনে আবাদ করা কৃষি জমির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। তিনি জানান, রুশ আগ্রাসন শুরুর আগে ইউক্রেন দেড় কোটি হেক্টর জমিতে আবাদের পরিকল্পনা করলেও মাত্র ৭০ লাখ হেক্টর জমিতে আবাদ করা গেছে।

বিশ্বের অন্যতম বড় কৃষি পণ্যের উৎপাদক ও রফতানিকারক দেশ ইউক্রেন। সহিংসতার কারণে ২০২২ সালে উৎপাদন মারাত্মক ব্যহত হতে পারে এবং আগামী অর্থবছরে রফতানিও কমে যেতে পারে।

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম