কৃষ্ণ সাগরে ‘মাইনের মতো বস্তু’ পেয়েছে তুরস্ক, জাহাজ চলাচলে সতর্কতা জারি

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০২২, ১৭:৪৫আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৮:৫০

কয়েক দিন আগে রাশিয়া সতর্ক করে জানায় ইউক্রেনের একটি বন্দর থেকে কয়েকটি মাইন ভেসে গেছে। শনিবার তুরস্ক জানিয়েছে, কৃষ্ণ সাগরে ইস্তানবুলের কাছে ‘মাইনের মতো একটি বস্তু’ পাওয়া গেছে। সেটি পরীক্ষা করে দেখছে একটি টিম। এই সময়ে ওই এলাকা দিয়ে জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় বলা হয়েছে, ওই বস্তুটি নিরাপদ করে রেখেছে দলটি। এছাড়া এটি নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে।

উপকূলীয় নিরাপত্তা দফতর কর্তৃপক্ষ জানায় ওই বস্তুটি প্রথম শনাক্ত করে জেলেরা। কৃষ্ণ সাগরে যুক্ত বসফরাস প্রণালী সংশ্লিষ্ট এলাকায় এটি দেখতে পেয়ে জেলেরা কোস্ট গার্ডকে অবহিত করে।

ওই দফতরের মুখপাত্র জানান, কর্তৃপক্ষ এক রেডিও বার্তায় ওই এলাকায় চলাচল করা জাহাজগুলোকে সতর্ক করেছে। এটি মাইন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে কৃষ্ণ সাগরে তুরস্কের সীমান্ত রয়েছে।

গত সোমবার রাশিয়ার মূল গোয়েন্দা সংস্থা জানায় ইউক্রেনীয় বন্দরের কাছ থেকে তার ছিড়ে বেশ কয়েকটি মাইন সাগরে ভেসে গেছে। তবে কিয়েভ এই তথ্যকে ভুয়া খবর আখ্যা দেয়। তাদের দাবি, সাগরের একটি অংশ বিচ্ছিন্ন করতে এই তথ্য ছড়িয়েছে মস্কো।

শস্য, তেল এব জ্বালানি পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ কৃষ্ণ সাগর।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম