চেরনোবিলের শহর ছেড়েছে রুশ সেনারা, দাবি মেয়রের

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০২২, ১০:৫৩আপডেট : ২৮ মার্চ ২০২২, ১১:০৮

রুশ সেনারা ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর চেরনোবিলের শহর ছেড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র। ইয়ুরি ফোমিচেভ অনলাইন ভিডিও পোস্টে সোমবার বলেন, রাশিয়ান সেনারা যে কাজটি করতে চেয়েছিল, তা শেষ করে স্লাভ্যুটিচ শহর ত্যাগ করেছে।

এর আগে শনিবার রুশ বাহিনী ইউক্রেনের স্লাভ্যুটিচ শহর নিয়ন্ত্রণে নেয়। সেই সঙ্গে শহরের মেয়রকেও আটক করে। এই খবর ছড়িয়ে পড়লে বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদ জানালে তাকে ছেড়ে দেওয়া হয়। শহরের বাসিন্দাদের প্রতিবাদে রুশ সেনারা চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের ঠিক বাইরে দখল করা ওই শহরটি ছেড়ে চলে যায় বলে জানা গেছে।

সম্প্রতি অনলাইন পোস্টে চেরনোবিল পারমাণবিক বিদুৎকেন্দ্রের সংযোগ চালু হওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেনের পারমাণবিক জ্বালানি মন্ত্রণালয়। এর আগে মন্ত্রণালয়ের তরফ থেকে সতর্ক করা হয়, কেন্দ্রটির বিদ্যুৎ সংযোগ লাইন মেরামত করা না হলে তেজস্ক্রিয়তা বিকিরণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়তে পারে। যুদ্ধের সময় এই লাইন ক্ষতিগ্রস্ত হয়।

বিশ্বের সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনার কেন্দ্র চেরনোবিল পারমাণবিক কেন্দ্র। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসনের প্রথম দিনেই কেন্দ্রটি দখলে নেয় রুশ বাহিনী।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম