জেলেনস্কির সেই সাক্ষাৎকার প্রকাশে ক্রেমলিনের নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০২২, ১৭:১০আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৭:১০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার চার রুশ সাংবাদিককে একটি বিরল সাক্ষাৎকার দিয়েছেন। এর কিছুক্ষণের মধ্যেই এটি প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করেছে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

এ ঘটনাকে রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত খবরাখবর সেন্সরের সর্বশেষ উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

৯০ মিনিটের ওই সাক্ষাৎকারে যুদ্ধের অবসানে চূড়ান্ত আলোচনার জন্য একটি নিরপেক্ষ দেশে তার সঙ্গে দেখা করার জন্য পুতিনের প্রতি আহ্বান জানান জেলেনস্কি।

নিজ দেশে রুশ ধ্বংসযজ্ঞেরও নিন্দা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। ‘সত্যের প্রতি সমর্থন’ দিতে রাশিয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মস্কোর সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির জন্য ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা থেকে সরে আসার কথাও জানান জেলেনস্কি।

ক্রেমলিনের যোগাযোগ নিয়ন্ত্রক এবং ইন্টারনেট সেন্সর, রোসকোমনাডজোরের তরফে সাক্ষাৎকারটি প্রকাশ থেকে বিরত থাকতে রুশ সংবাদমাধ্যমগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান