রুশ ধনকুবের আব্রামোভিচকে বিষ প্রয়োগের অভিযোগ

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০২২, ২২:৫১আপডেট : ২৮ মার্চ ২০২২, ২২:৫২

পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ ধনকুব এবং ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারী রোমান আব্রামোভিচকে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, এই মাসের শুরুতে কিয়েভে একটি বৈঠকের পর তার সন্দেহজনক বিষপ্রয়োগে অসুস্থতার লক্ষণ দেখা দেয়।

ইউক্রেনে রুশ আক্রমণ বন্ধে মধ্যস্থতা করতে ইউক্রেনীয় অনুরোধে সম্মত হন আব্রামোভিচ। তিনিসহ ওই বৈঠকে উপস্থিত ইউক্রেনীয় প্রতিনিধি দলের আরও দুই সদস্যও আক্রান্ত হয়েছেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যেসব লক্ষণ দেখা দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে চোখ লাল হওয়া, মুখ ও হাতের চামড়া খসে যাওয়া এবং অবিরাম বেদনা। তবে আব্রামোভিচ ও ইউক্রেনীয় মধ্যস্থতাকারী ক্রিমিয়ান তাতার আইনপ্রণেতা রুস্তেম উমেরভের অবস্থার উন্নতি হয়েছে। তাদের জীবন নিয়ে আশঙ্কা নেই।

বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকেও বিষয়টিও নিশ্চিত করেছেন। তবে ওই ব্যক্তি জানিয়েছেন, এই ঘটনা আব্রামোভিচকে কাজ থেকে বিরত করেনি।

ক্রেমলিন বলেছে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার শুরুতে আব্রামোভিচ ভূমিকা রেখেছেন। কিন্তু এখন দুই পক্ষের মধ্যস্থতাকারীদের হাতে এই প্রক্রিয়া রয়েছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। মস্কো এটিকে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্তকরণের বিশেষ সামরিক অভিযান হিসেবে বলে আসছে। কিন্তু ইউক্রেন ও পশ্চিমারা এটিকে উসকানি ছাড়াই পুতিনের আগ্রাসী যুদ্ধ বলে দাবি করছে।

সূত্র: রয়টার্স

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম