কিয়েভের কিন্ডারগার্টেনে শেখানো হচ্ছে বিমান হামলা থেকে বাঁচার কৌশল

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০২২, ১০:৩১আপডেট : ২৯ মার্চ ২০২২, ১০:৩৫

রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের ঘটনায় বেশকিছু বন্ধ থাকার পর ফের খুলতে শুরু করেছে ইউক্রেনের কিন্ডারগার্টেনগুলো। যুদ্ধবিধ্বস্ত দেশটির এসব স্কুলগুলোতে এখন শেখানো হচ্ছে বিমান হামলা থেকে বাঁচার কৌশল। হামলাকালীন সময়ের সুরক্ষা নিশ্চিতে রীতিমতো মহড়া পরিচালনা করা হচ্ছে এসব প্রতিষ্ঠানে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ নিচ্ছেন এসব মহড়ায়। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনের কিন্ডারগার্টেনগুলোর একটি নেটওয়ার্ক পরিচালনা করেন সোলোমিয়া বোইকোভিচ। তিনি জানান, যখন বিমান হামলার সাইরেন বেজে উঠে সেই সময়ের করণীয় নিয়ে অনুশীলন করছে শিক্ষক-শিক্ষার্থীরা। এর ফলে শিশুরা জানতে পারবে, ওই সময়টিতে তাদের কী করতে হবে।

এ ধরনের একটি  অনুশীলনে নিজেও উপস্থিত থাকার কথা জানান সোলোমিয়া বোইকোভিচ। তিনি বলেন, এ সময় শিশুরা আশ্রয়কেন্দ্রে যাচ্ছিল এবং সেখানে কোনও নেতিবাচক আবেগ ছিল না। কোনও আতঙ্ক ছিল না। শিশুরা এটিকে একটি খেলা হিসেবে নিয়েছিল এবং তারা আশ্রয়কেন্দ্রে তারা খেলতে শুরু করে।

আশ্রয়কেন্দ্র খোলা কিন্ডারগার্টেনগুলোর মধ্যে একটিতে একটি খেলার জায়গা, বুক কর্নার এবং আর্টস সেন্টারও রয়েছে বলে জানান সোলোমিয়া বোইকোভিচ। তিনি বলেন, ‘যুদ্ধ শুরু হওয়ার আগে আমরা প্রচুর পানি, কিছু খাবার এবং স্লিপিং ব্যাগ প্রস্তুত রেখেছিলাম।’

চলমান যুদ্ধে ইউক্রেনীয় শিশুদের জন্য শিক্ষা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে বলে জানান সোলোমিয়া বোইকোভিচ। তার ভাষায়, ‘একবিংশ শতাব্দীতে যুদ্ধ এলে কী করতে হবে তার বর্ণনাসমৃদ্ধ কোনও বই আমাদের কাছে নেই।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম