‘যুদ্ধ না থামালে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা হতে পারে না’

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০২২, ০৪:১৬আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৪:২০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মনে করেন, রাশিয়া চলমান যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কোনও কথা হতে পারে না। স্থানীয় সময় মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞার প্রশ্নও তোলা যাবে না, যতক্ষণ না পর্যন্ত আমাদের সবকিছু ফিরে না পাচ্ছি’।

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে মস্কোর ওপর বহু নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। প্রতিদিনই নতুন নতুন নিষেধাজ্ঞার কবলে পড়ছে রুশ ধনকুবের থেকে শুরু করে দেশটির আর্থিক প্রতিষ্ঠানগুলো। এতে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এর আগে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ না করার আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এদিকে, ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ অবসানে তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। মঙ্গলবারের বৈঠকের আলোচনার বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিয়েভ ও চেরনিহিভে সামরিক অভিযান ব্যাপকভাবে কমানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। আর হামলা থেকে সুরক্ষার আন্তর্জাতিক নিশ্চয়তা সাপেক্ষে নিরপেক্ষ অবস্থান নেওয়ার প্রস্তাব দিয়েছে ইউক্রেন।

সূত্র: বিবিসি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম