অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০২২, ০৮:৫১আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৮:৫৩

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার সন্ধ্যায় তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী স্টুয়ার্ট রবার্ট দেশটির পার্লামেন্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের প্রচেষ্টার অংশ হিসেবে এ ভাষণ দেবেন তিনি।

স্টুয়ার্ট রবার্ট জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ৫টায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এই ভিডিও ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর ইতোমধ্যেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইসরায়েল ও জাপানের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন জেলেনস্কি। এই তালিকায় সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

এর আগে সর্বশেষ ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া ভাষণে ইউক্রেনের বর্তমান পরিস্থিতির সঙ্গে ইসরায়েলের ইতিহাসের তুলনা টানেন জেলেনস্কি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনীয় জনগণের প্রতিরোধে সহায়তার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান তিনি। ইসরায়েলের প্রয়াত প্রধানমন্ত্রী গোল্ডা মায়ারের বিখ্যাত উক্তি উচ্চারণ করে জেলেনস্কি বলেন, ‘আমরা বাঁচতে চাই, কিন্তু প্রতিবেশীরা আমাদের মৃত দেখতে চায়।’ তিনি বলেন, ১০২ বছর আগে জার্মানিতে নাৎসি পার্টির জন্ম হয়েছিল যে ২৪ ফেব্রুয়ারি তারিখে এই বছর সেই একই তারিখে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করেছে। নিজের ইহুদি পরিচয় সামনে এনে তিনি ইউক্রেনীয় জনগণের প্রতিরোধে ইসরায়েলের সহায়তা কামনা করেন।

জেলেনস্কি বলেন, এই আগ্রাসন কোনও সামরিক অভিযান নয়। তিনি বলেন, ‘এটা পূর্ণ মাত্রার যুদ্ধ যার লক্ষ্য আমাদের জনগণ ধ্বংস করা, আমাদের শিশু, পরিবার, রাষ্ট্র, শহর, সভ্যতা এবং আর যা কিছু তাদের ইউক্রেনীয় করেছে তার সবকিছুই ধ্বংস করা।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী