রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হতে পারে:  তুরস্ক

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০২২, ১৮:০০আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৮:০০

শিগগিরই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হতে পারে বলে জানিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী এক বা দুই সপ্তাহের মধ্যে এই বৈঠক হতে পারে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী এক বা দুই সপ্তাহের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে, অন্তত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে।

তিনি বলেন, দুই পক্ষের একত্রিত হওয়া ও দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ। আমরা মধ্যস্থতাকারী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজনে আগ্রহী।

মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক করেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। এই বৈঠকে ইউক্রেনের যুদ্ধ বন্ধে আশার আলো দেখা গেছে। কিন্তু রাশিয়ার আক্রমণ এখনও অব্যাহত রয়েছে।

ন্যাটো জোটের সদস্য তুরস্কের সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের ভালো সম্পর্ক রয়েছে। সংঘাত নিরসনে দেশটি মধ্যস্থতা করছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, এখন পর্যন্ত আলোচনার মধ্যে ইস্তাম্বুলেই গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি বলেন, সবকিছু কি শেষ? না… উত্তেজনা নিরসনে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবের এসব পদক্ষেপের প্রভাব খুব বেশি দেখা যাচ্ছে না। কেউ বলবে এটি কৌশল, কেউ সংশয় জানাবে। আমরা সতর্ক।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম