রুশ সেনারা ইউক্রেন ছাড়ছে না, আবার সংগঠিত হচ্ছে: ন্যাটো

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০২২, ১৯:০১আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৯:২৭

রুশ সেনারা ইউক্রেন ছাড়ছে না, তারা পুনরায় সংগঠিত হচ্ছে বলে দাবি করেছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। বৃহস্পতিবার জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এই দাবি করেছেন। কিয়েভের আশপাশে সামরিক অভিযানের তীব্রতা কমানোর ঘোষণার পর তিনি এ কথা বললেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ন্যাটো মহাসচিব জানান, তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনায় রাশিয়া সরল বিশ্বাসে আলোচনা করছে বলে এখনও মনে করে না জোট। কারণ, ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের লক্ষ্যে কোনও পরিবর্তন আসেনি।

স্টোলটেনবার্গ বলেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে, রুশ সেনারা ইউক্রেন ছাড়ছে না, তারা পুনরায় অবস্থান নিচ্ছে। রাশিয়া নিজেদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করছে।  

তিনি আরও বলেন, রুশ সেনারা একই সঙ্গে কিয়েভ ও অন্যান্য শহরে চাপ বজায় রেখেছে। তাই আক্রমণ অব্যাহত থাকবে এবং মানুষের দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা রয়েছে।

মস্কো জানিয়েছে, তারা ডনবাস অঞ্চলকে ‘মুক্ত’ করতে মনোযোগ দিচ্ছে। ২০১৪ সাল থেকে এই অঞ্চলের দুটি প্রদেশ আংশিকভাবে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউরোপে আরও পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম