ডেপুটি মেয়রকে অপহরণ করেছে রুশ সেনারা, দাবি ইউক্রেনের

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২২, ২১:২৫আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২১:৪৮

ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ সামি অঞ্চলের ডেপুটি মেয়রকে অপহরণের অভিযোগ উঠেছে। অঞ্চলটির প্রধান দিমিত্রো জাইভিটাস্কি দাবি করেছেন, অলেক্সি শিবায়েভকে অপহরণ করেছে রুশ সেনারা। তিনি নোভা স্লোবোদার জেলার ডেপুটি মেয়রের দায়িত্ব ছিলেন।

শুক্রবার পুতয়েভল এলাকামুখী একটি মানবিক সহায়তা আটকে দেয় রুশ বাহিনী। ওই মানবিক সহায়তা বহরের সঙ্গে তিনিও ছিলেন। এ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রুশ অভিযান শুরুর পর আগেও ইউক্রেনের একাধিক অঞ্চলের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অপহরণের অভিযোগ উঠে রাশিয়ান সেনাদের বিরুদ্ধে। 

এলাকাটির কাছেই রাশিয়ার সীমান্ত রয়েছে। সামি এখনও রুশ বাহিনীর হাতে অবরুদ্ধ। তবে পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এখনও অনেক ইউক্রেনীয় অবরুদ্ধ অবস্থায় রয়েছে। রাশিয়ান সেনাদের হামলা অব্যাহত থাকায় বেশির ভাগ জায়গার পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে সেখানে মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে। মস্কো মানবিক করিডোর স্থাপনে রাজির পরও হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ কিয়েভের।

সূত্র: বিবিসি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম