ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে বিস্ফোরণ

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২২, ২১:৪৮আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২১:৪৮

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে সিরিজ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শনিবার নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা এনারগোঅটম জানিয়েছে, ওই বিদ্যুৎকেন্দ্রটি সংলগ্ন এনেরহোদর শহরে এ বিস্ফোরণ ঘটানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইন্টারফ্যাক্স ইউক্রেন জানিয়েছে, ইউক্রেনের এক পঞ্চমাংশেরও বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং এনেরহোদর শহরে।

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ইউরোপের বৃহৎ পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে একটি। গত ৪ মার্চ থেকে এটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

এনারগোঅটমের টেলিগ্রাম পোস্টের সঙ্গে একটি ভিডিও ক্লিপ যুক্ত করা হয়েছে। ভিডিওতে বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে।

এর আগে এদিন ইউক্রেনের একটি বৃহৎ তেল শোধনাগারে হামলার দাবি করে রাশিয়া। রুশ সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, শনিবার সকালে ইউক্রেনের একটি বৃহৎ তেল শোধনাগারে সিরিজ হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার এক ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ। তিনি বলেন, মধ্য ইউক্রেনের শহর ক্রেমেনচুকের শোধনাগারটিতে ‘উচ্চ মাত্রার নির্ভুল দূরপাল্লার অস্ত্র’ দিয়ে আঘাত হানা হয়েছে।

কোনাশেনকভ বলেন, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পূর্ব ও মধ্য অঞ্চলে দেশটির সেনাদের পেট্রোল ও ডিজেলের স্টোরেজ ধ্বংস করে দিয়েছে। ক্রেমেনচুকের পূর্বের শহর পোলতাভা ও ডিনিপ্রোতে ইউক্রেনের সামরিক বিমানঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে মস্কো।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের