‘বুচায় নিহত বেসামরিক নাগরিকদের ছবি দেখে আমি মর্মাহত’

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০২২, ১০:০৯আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১০:১২

ইউক্রেনের বুচা শহরে হত্যাযজ্ঞের ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রবিবার টুইটার বার্তায় তিনি বলেন, ‘বুচায় নিহত বেসামরিক নাগরিকদের ছবি দেখে আমি গভীর মর্মাহত’।

তিনি আরও বলেন এ ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্ত, কার্যকর জবাবদিহিতার দিকে পরিচালিত করবে। এদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া, এমন সম্ভাবনা উত্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত যতটুকু জানা গেছে তা স্পষ্টভাবে সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। সেইসঙ্গে সব মরদেহ তুলে ও শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা উচিত। এতে হত্যাকাণ্ডের জবাবদিহিতা এবং ন্যায়বিচার নিশ্চিতে সঠিক কারণ বের করা যায়।

ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পর পুনরায় দখলে নিয়েছে ইউক্রেনের যোদ্ধারা। সেনারা প্রবেশের সময় পথে পথে মরদেহ এবং গণকবরের সন্ধান পেয়েছে। রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করে বৃহত্তর কিয়েভ অঞ্চলের একটি শহরতলী থেকে ৪১০ বেসামরিকের মরদেহ উদ্ধারের দাবি করেছে ইউক্রেন। রবিবার দেশটির প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিকতোভা জানিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা ইতোমধ্যে ১৪০টি মরদেহ পরীক্ষা করেছেন। এমন ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তীব্র নিন্দা জানিয়ে রাশিয়াকে জবাদিহির আওতায় আনার দাবি তুলেছেন।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম