কিয়েভ ও চেরনিহিভ থেকে রুশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে: পেন্টাগন

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২২, ০৮:৩৭আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৮:৩৭

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের কিয়েভ এবং চেরনিহিভ অঞ্চল থেকে এখন রুশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে।

বুধবার পেন্টাগনের কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘কিয়েভ ও চেরনিহিভ অঞ্চলে থাকা রুশ সেনা প্রত্যাহার করে পুনরায় বেলারুশ ও রাশিয়ায় মোতায়েন করা হয়েছে।’

পরে পেন্টাগন মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা এখন কিয়েভ কিংবা তার আশেপাশে এবং চেরনিহিভ কিংবা তার আশেপাশে আর কোনও রুশ সেনা দেখতে পাচ্ছি না’। তিনি দাবি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কৌশলগত লক্ষ্যের কোনও কিছুই অর্জন করতে পারেননি। পেন্টাগন মুখপাত্র বলেন, ‘তিনি প্রকৃতপক্ষে কেবল ছোট জনগোষ্ঠীর কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছেন, তারা খারকিভ দখল করেনি।’

মাত্র কয়েক দিন আগে রাশিয়া ঘোষণা দিয়েছেন তারা ইউক্রেনে পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে নজর দেবে।

নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের সিনিয়র কর্মকর্তা বলেন, ভবিষ্যতে হয়তো রুশ বাহিনী আবারও কিয়েভ অভিমুখী আগাতে পারে। তবে প্রত্যাহার হওয়া সেনারাই ফিরে আসবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

তবে থিংক ট্যাংক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বলছে কিয়েভ থেকে পশ্চাদপসারণ করা সেনারা ফের যুদ্ধের কার্যকারিতা ফিরে পাওয়ার সম্ভাবনা কম।

ইউক্রেনে প্রায় ১৩০ ব্যাটেলিয়ন সেনা পাঠায় রাশিয়া। এরমধ্যে ৮০ ব্যাটেলিয়নের বেশি সেনা এখনও দেশটিতে রয়ে গেছে বলে জানান পেন্টাগনের কর্মকর্তা।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, প্রত্যাহার করা রুশি সেনার সংখ্যা ২৪ হাজার হতে পারে।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম