ইউক্রেনীয় রেল স্টেশনে হামলার অভিযোগ অস্বীকার রাশিয়ার

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০২২, ২০:২২আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০২:২১

পূর্ব ইউক্রেনের কারামাটোরস্ক শহরের ট্রেন স্টেশনে রকেট হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। এই অভিযোগকে ‘উসকানি’ এবং ‘চরম অসত্য’ আখ্যা দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কোম্পানি দাবি করে, কারামাটোরস্ক রেল স্টেশন ব্যবহার করে বেসামরিক মানুষের সরে যাওয়ার চেষ্টার সময়ে রকেট হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ৫০ জন নিহত এবং আরও ৮৭ জন আহত হওয়ার তথ্য জানানো হয়।

ডোনেস্ক অঞ্চলের গভর্নর পাভলো কাইরিলেনকো বলেছেন, রকেট হামলার সময় ট্রেন স্টেশনে হাজার হাজার মানুষ ছিল। তিনি বলেন, ‘রাশিস্টরা (রুশ ফ্যাসিস্ট) খুব ভালো করেই জানতো তারা কোথায় লক্ষ্য করছে আর তারা কী চায়। তারা আশঙ্কা আর ভীতি ছড়িয়ে দিতে চায়, তারা আমাদের যত বেশি সম্ভব বেসামরিক নিয়ে যেতে চায়’।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের এসব অভিযোগের জেরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘৮ এপ্রিল কারামাটোরস্ক শহরে রাশিয়ার সশস্ত্র বাহিনীর কোনও গোলাবর্ষণ অভিযান ছিল না।‘

গত কয়েক দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভ এলাকায় বেসামরিকদের ওপর রুশ হামলার জোরালো অভিযোগ উঠেছে। তবে সেসব অভিযোগও অস্বীকার করে আসছে মস্কো।

সূত্র: বিবিসি

/জেজে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম