ট্রেন স্টেশনে হামলা, দায়ীদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি জেলেনস্কির

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০২২, ০৮:৪৩আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৯:০৫

ইউক্রেনের ক্রামতোর্স্ক ট্রেন স্টেশনে রকেট হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার রাতে এক ভাষণে তিনি বলেছেন, এ ঘটনা রাশিয়ার দ্বারা সংঘটিত আরেকটি যুদ্ধাপরাধ। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ভলোদিমির জেলেনস্কি বলেন, দুনিয়ার সব নেতৃস্থানীয় দেশ ইতোমধ্যেই ক্রামতোর্স্কে রুশ হামলার নিন্দা জানিয়েছে। আমরা এই যুদ্ধাপরাধের জন্য একটি কঠিন বৈশ্বিক প্রতিক্রিয়া প্রত্যাশা করছি। এর জন্য দায়ী প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে।

শুক্রবার ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কোম্পানি দাবি করে, ক্রামতোর্স্ক ট্রেন স্টেশন ব্যবহার করে বেসামরিক মানুষের সরে যাওয়ার চেষ্টার সময়ে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৫০ জন নিহত এবং আরও ৮৭ জন আহত হয়েছে। ডোনেস্ক অঞ্চলের গভর্নর পাভলো কাইরিলেনকো বলেছেন, রকেট হামলার সময় ট্রেন স্টেশনে হাজার হাজার মানুষ ছিল। তিনি বলেন, ‘রাশিস্টরা (রুশ ফ্যাসিস্ট) খুব ভালো করেই জানতো তারা কোথায় হামলা করছে। তারা ভীতি ছড়িয়ে দিতে চায়, বেসামরিকদের প্রাণহানি চায়।’

মস্কোর পক্ষ থেকে অবশ্য ট্রেন স্টেশনটিতে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই অভিযোগকে ‘উসকানি’ এবং ‘চরম অসত্য’ বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবারতা মেটসোলা বলেছেন, ইউক্রেনের সাধারণ জনগণের ওপর যেভাবে হামলা করা হচ্ছে তাতে এটা স্পষ্ট যে, গণতন্ত্র ও নিজ দেশের জন্য লড়াইরত ইউক্রেনীয়দের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান