পুতিনের সঙ্গে ফোনালাপ সুখকর ছিল না: ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০২২, ০৯:১৯আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৭:৪৭

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার স্বীকার করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোনালাপগুলো সুখকর ছিল না। বরং এগুলো ছিল উদ্বেগের ও অপ্রীতিকর। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ফরাসি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্রুট মিডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে ইউক্রেন বিষয়টি নিয়ে কথা বলেন ম্যাক্রোঁ। তিনি বলেন, ‘তার সঙ্গে কথা বলতে আমার বিরক্ত লাগে, এটা সুখকর নয়। কিন্তু আমরা কি করবো? আমাদের যুদ্ধবিরতির পরিকল্পনা প্রস্তুত করতে হবে।’

বুচায় বেসামরিক নাগরিকদের ওপর রুশ বাহিনীর নৃশংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেনের মাটিতে যা ঘটছে সেই বাস্তবতায় যুদ্ধবিরতির আশা ম্লান হয়ে গেছে।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, তার দেশ বর্তমানে ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের ‘প্রমাণ’ সংগ্রহ করছে, কারণ এসব অপরাধের জন্য দায়ীরা শাস্তির বাইরে থাকতে পারে না।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক দফায় পুতিনের সঙ্গে ফোনে এক ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট। যুদ্ধ শুরুর আগে তিনি মস্কোতে পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকও করেছিলেন।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম