রাশিয়ার ওপর এবার তেল নিষেধাজ্ঞার উদ্যোগ

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২২, ১৫:২৯আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৫:২৯

রাশিয়ার ওপর এবার তেল নিষেধাজ্ঞার উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটের সদস্য আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনি জানিয়েছেন, এরইমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে ইইউ। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সাইমন কভেনি জানান, সম্ভাব্য পরবর্তী নিষেধাজ্ঞা প্যাকেজের অংশ হিসেবে রাশিয়ার ওপর তেল নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করছে ইউরোপীয় কমিশন। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

এদিকে রাশিয়ার ওপর তেল নিষেধাজ্ঞা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল বলেছেন, নিষেধাজ্ঞার বিষয়টি সব সময়ই আলোচনার টেবিলে থাকে। পরবর্তী পদক্ষেপগুলো জোটের সদস্য দেশগুলো পর্যালোচনা চালিয়ে যাবে।

ওদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগ্রাসী রুশ বাহিনী নির্যাতন ও কাপুরুষতার পথ বেছে নিয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া ‘আরও বড় আকারের’ অভিযান চালাতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। এই অভিযানের বিষয়ে নিজ দেশের নাগরিকদের প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

রবিবার রাতে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘তারা আমাদের বিরুদ্ধে আরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে, এমনকি আকাশ থেকে আরও বেশি বোমা ফেলতে পারে। কিন্তু আমরা প্রস্তুত। আমরা জবাব দেবো।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি