রাশিয়ার অস্ত্র ডিপোতে হামলার দাবি ইউক্রেনের

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০২২, ১৩:০২আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৩:০২

লুহানস্ক অঞ্চলের নভোয়েদারে রাশিয়ার একটি অস্ত্রের ডিপোতে হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। সোমবার ফেসবুকে দেওয়া পোস্টে এমন দাবি করেছেন লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্হি হাইদাই। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এ সংক্রান্ত নানা ছবি ও একটি ভিডিও যাচাই করে দেখার কথাও জানিয়েছে সিএনএন।

লুহানস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্হি হাইদাই বলেছেন, ইউক্রেনীয় বাহিনী লুহানস্কে রাশিয়ার একটি ‘গোলাবারুদের গুদাম’ ধ্বংস করে দিয়েছে।

রুশপন্থী মিলিশিয়াদের নিয়ন্ত্রিত লুহানস্ক পিপলস রিপাবলিকের (এলপিআর) পিপলস মিলিশিয়া অফিসার রোমান ইভানভ। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া আরআইএ নভোস্তির শেয়ার করা ভিডিওতে অঞ্চলটিতে হামলার কথা স্বীকার করলেও ‘গোলাবারুদের গুদাম’ আক্রান্ত হওয়ার বিষয়ে কিছু বলা হয়নি। ভিডিওতে রোমান ইভানভ বলেন, নভোয়েদারে ইউক্রেনের হামলায় ‘রাসায়নিক সারভর্তি একটি গুদামসহ ২০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।’ তবে ইউক্রেনের পক্ষ থেকে আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার কথা অস্বীকার করা হয়েছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম