রুশ বাহিনীর হাত থেকে ইউক্রেনের যেসব এলাকা পুনরুদ্ধার করা হয়েছে, সেসব জায়গায় লাখ লাখ মানুষ নৃশংস নির্যাতন হওয়ার ঘটনা বেরিয়ে আসছে। লিথুনিয়ার পার্লামেন্টে ভার্চুয়ালি ভাষণে এ কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
পার্লামেন্টে আইনপ্রণেতাদের সামনে আরও বলেন, 'নতুন গণকবর প্রায় প্রতিদিনই পাওয়া যাচ্ছে। ড্রেন এবং ভবনের আন্ডারগ্রাউন্ডে প্রতিদিনই মরদেহের সন্ধান মিলছে'।
প্রেসিডেন্ট বলেন, রুশ সামরিক বাহিনীর দ্বারা সংগঠিত গণহত্যার তদন্ত চালিয়ে যাবেন কিয়েভের কর্মকর্তরা। তবে এমন অভিযোগ রাশিয়া অস্বীকার করবে বলেও মনে করেন জেলেনস্কি। রুশ অভিযানের বিরুদ্ধে এবং ইউক্রেনের পক্ষে সমর্থন আদায়ে বিভিন্ন দেশের পার্লামেন্টে অনলাইনে পরিস্থিতি তুলে ধরছেন তিনি।
এদিকে ইউক্রেনের প্রসিকিউটররা জানিয়েছেন, নতুন করে রাজধানী কিয়েভে একটি ভবনের বেইজমেন্টে ছয়জনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে।
রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন শহর ও অঞ্চল ছেড়ে যাওয়ায় বেসামরিক নাগরিকদের মরদেহ পাওয়া যাচ্ছে, এমন দাবি করছে দেশটির কর্তৃপক্ষ।









