এবার ফিনল্যান্ড সীমান্তে নজর রাশিয়ার!

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০২২, ১৪:১০আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৪:১০

ইউক্রেনের পর এবার ফিনল্যান্ড সীমান্তের দিকে নজর দিচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউজউইক জানিয়েছে, ফিনল্যান্ড সীমান্তে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে মস্কো।

সোমবার অনলাইনে ছড়িয়ে অসমর্থিত একটি ফুটেজে অন্তত দুইটি রাশিয়ান সামরিক যানকে ফিনল্যান্ডের সীমান্তের দিকে অগ্রসর হতে দেখা গেছে।

টুইটারে শেয়ার করা ওই ভিডিওতে দৃশ্যমান সামরিক যানগুলোকে কে-৩০০পি বাস্টিয়ন-পিএস বলে মনে হচ্ছে। প্রকৃতপক্ষে এটি একটি উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

৪৩ সেকেন্ডের ওই ভিডিওর শেষের দিকে ক্যামেরা ধারণ করা ব্যক্তি একটি রাস্তার চিহ্নের ওপর ফোকাস করেন যা ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির দিকে নির্দেশ করে। টুইটারে ভিডিওটি এ পর্যন্ত প্রায় ছয় লাখ বার দেখা হয়েছে।

নিউজউইকের খবরে বলা হয়েছে, রাশিয়া ন্যাটোতে যোগদানের ব্যাপারে ফিনল্যান্ডকে সতর্ক করার কয়েক ঘণ্টার মাথায় সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের আগ্রহ প্রকাশ করে ফিনল্যান্ড ও সুইডেন। এ বছরের গ্রীষ্মে ন্যাটোতে ইউরোপের দেশ দুটি যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সুইডেন ও ফিনল্যান্ড সামরিক জোটটিতে যোগ দিলে এর সদস্য সংখ্যা ৩০ থেকে বেড়ে ৩২-এ দাঁড়াবে। ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের গত সপ্তাহের বৈঠকে ফিনল্যান্ড ও সুইডেনের মন্ত্রীরাও যোগ দিয়েছিলেন। এই বৈঠকে দুটি দেশের যোগ দেওয়া নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়েছে। তবে ন্যাটোতে যোগ না দিতে সুইডেন-ফিনল্যান্ডকে সরাসরি হুমকি দিয়ে রেখেছে রাশিয়া। পশ্চিমা সামরিক জোটে যুক্ত হওয়ার চেষ্টা করা হলে, ইউক্রেনের মতো পরিস্থিতি হবে বলেও সতর্ক করেছে মস্কো।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম