মারিউপোলে সহস্রাধিক ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে: রাশিয়া

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০২২, ১৬:৫৯আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৬:৫৯

ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোলে ১ হাজার ২৬ জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এই বিষয়ে কোনও তথ্য তার কাছে নেই।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরীতে কয়েক সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ধারণা করা হচ্ছে, শহরটি দখলের দ্বারপ্রান্তে রয়েছে রাশিয়া।

ইলিচ আয়রন ও স্টিল কারখানার কাছে ৩৬তম মেরিন ব্রিগেডের সদস্যরা আত্মসমর্পণ করেছে বলে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেকসান্দার মতুজিয়ানিক জানান, এই বিষয়ে তার কাছে এখন পর্যন্ত কোনও তথ্য নেই।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের এক শীর্ষ উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ মারিউপোলের সেনাদের আত্মসমর্পণের কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, শহরের প্রতিরক্ষা বাড়ানো ও শক্তিশালী করা হয়েছে।

এই সপ্তাহের শুরুতে মারিউপোলের ডেপুটি মেয়র একটি ফেসবুক পোস্টকে ‘ভুয়া’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। ওই পোস্টে বলা হয়েছিল, ইউক্রেনীয় সেনাদের গোলাবারুদ ফুরিয়ে গেছে এবং সহায়তা পাচ্ছে না।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম