'ক্ষেপণাস্ত্র হামলার' পর কিয়েভে আরও হামলার হুমকি রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০২২, ১৫:০৪আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৫:০৪

ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ধরনের হামলা আরও বাড়ানো হবে। মস্কোর দাবি ইউক্রেনীয় ‘সন্ত্রাসী হামলা’ কিংবা ‘নাশকতামূলক কর্মকাণ্ডের’ প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হবে।

বৃহস্পতিবার কৃষ্ণ সাগরে নিজেদের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার কথা স্বীকার করেছে রাশিয়া। মসকোভা নামের ডুবে যাওয়া ওই যানটি কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ হিসেবে পরিচিত ছিল। ইউক্রেনের দাবি, তাদের নিজস্ব তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্রের জাহাজটি ডুবেছে। তবে রাশিয়া বলছে অগ্নিকাণ্ডের পর জাহাজটি ডুবে যায়।

ওই জাহাজ ডুবির ঘটনার পর রাতভর কিয়েভে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাশিয়া জানিয়েছে, কিয়েভের একটি কারখানা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই কারখানায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করা হতো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি করেছে হামলার ফলে কেন্দ্রটির ‘দীর্ঘ ও মধ্য পাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাশাপাশি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদন ও মেরামত কেন্দ্রের ধ্বংস হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার মস্কো অভিযোগ তোলে সীমান্ত পাড়ি দিয়ে রাশিয়ার বেশ কয়েকটি শহরে হামলা চালাতে হেলিকপ্টার পাঠিয়েছে ইউক্রেন। তবে মস্কোর এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম