মারিউপোলে দূরপাল্লার বোমারু ব্যবহার করেছে রাশিয়া

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০২২, ২১:০৭আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ২৩:৫৮

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, অভিযানের পর এই প্রথমবার বন্দর নগরী মারিউপোলে দূরপাল্লার বোমারু বিমান হামলা চালিয়েছে রাশিয়া। মুখপাত্র অলেক্সান্ডার মোটোসিয়ানক বলেন, রাশিয়া এখন পূর্ব ইউক্রেনীয় শহর রুবিঝন, পোপাসনা এবং দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোল দখলের চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও যোগ করেন, মারিউপোলের পথে পথে যুদ্ধ চলছে। সামরিক অভিযানের শুরু থেকে ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মারিউপোলকে পুরোপুরি দখল নিতে এখন পর্যন্ত ব্যর্থ রুশ বাহিনী। তবে শহরটি প্রথম থেকেই অবরুদ্ধ করে ফেলেছে তারা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, ইলিচ স্টিল অ্যান্ড আয়রন ওয়ার্কস এবং বন্দর এলাকায় সক্রিয় লড়াই চলছে ইউক্রেন ও রুশ যোদ্ধাদের।

মারিউপোল রুশ বাহিনীর দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ায়, কয়েক লাখ মানুষ এখনও শহরে আটকা আছেন। মারিউপোলে একাধিকবার মানবিক করিডোরে উভয়পক্ষ সম্মত হলেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায় রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করে বলেন, ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে রুশ বাহিনী।

সূত্র: বিবিসি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম