কিয়েভ এবং পশ্চিমাঞ্চলে লভিভে বিস্ফোরণের শব্দ

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০২২, ১৩:৫০আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৩:৫০

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। শনিবার প্রথম প্রহরগুলোতে এসব শব্দ শোনা যায়। ইউক্রেনের বেশিরভাগ শহরেই বেজে ওঠে বিমান হামলার সাইরেন। তবে এসব বিস্ফোরণের বিষয়ে আনুষ্ঠানিক কোনও খবর পাওয়া যায়নি।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন শহরের উপকণ্ঠ দারনিটস্কি জেলায় বিস্ফোরণ হয়েছে। হতাহতের সংখ্যা জানা যায়নি জানিয়ে তিনি বলেন উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। গভর্নর মাকসিম কোজিটস্কি জানান শনিবার ভোরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা কাজ করছে বলে জানালেও হতাহত কিংবা কোথায় বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে কোনও তথ্য দেননি তিনি।

এদিকে লভিভের আকাশে সকালে দুইটি যুদ্ধবিমান উড়তে দেখা গেছে।

সূত্র: বিবিসি, রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম