দু্ই মিসাইলের আঘাতেই ধ্বংস মস্কোভা: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০২২, ১৬:২০আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৬:২৩

নিজেদের ফ্ল্যাগশিপ ক্ষেপণাস্ত্র ক্রুজার মস্কোভা কিসের আঘাতে ডুবলো তা এখনও স্বীকার করেনি রাশিয়া। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, ইউক্রেনের ছোড়া দুটি নেপচুন মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়ে ডুবে গেছে রুশ জাহাজটি। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে রাশিয়া জানিয়েছে, ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ ক্ষেপণাস্ত্র ক্রুজার মস্কোভায় আগুন ধরে যাওয়ার পর ডুবে যায়। বিশাল যুদ্ধ জাহাজে থাকা ক্রুরা নিরাপদে চলে যান বলেও দাবি করে আসছে মস্কো।

এ প্রসঙ্গে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো দাবি করে বলেন, জাহাজটি বিস্ফোরণের পর আগুন ধরে যায়। জাহাজের ক্যাপ্টেন আন্তন কুপরিন নিহত হয়েছেন। যদিও নিজেদের ক্রু নিহতের সত্যতা নিশ্চিত করেনি মস্কো।

ফ্ল্যাগশিপ জাহাজ হচ্ছে, কোনও নৌ-বহরের নেতৃত্বদানকারী জাহাজ, যেটি অধিনায়ক ব্যবহার করে থাকেন। বহরের অন্যান্য জাহাজের তুলনায় ফ্ল্যাগশিপ জাহাজ সাধারণত খুবই দ্রুতগামী ও শক্তিশালী হয়। শত্রু পক্ষের ওপর হামলায় খুবই কার্যকরী এটি। ক্রুজার মস্কোভা ২০০০ সাল থেকে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের নেতৃত্ব দিয়ে আসছিল।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের