রাশিয়া এখনও মারিউপোলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে: ইউক্রেন

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০২২, ১৮:১১আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৮:১১

রাশিয়া এখনও ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। শনিবার এমন অভিযোগ করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, শেষ পর্যন্ত রাশিয়া শহরটি দখলে সমর্থ হলে সেটি হবে মনস্তাত্ত্বিকভাবে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। রাশিয়া তার নাগরিকদের ইউক্রেন যুদ্ধে একটি দৃশ্যমান বিজয় দেখাতে সমর্থ হবে।

এদিকে খারকিভ শহরেও রাশিয়া তার আংশিক অবরোধ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন ইউক্রেনের জেনারেল স্টাফ। কয়েক সপ্তাহ ধরেই সেখানে রুশ সেনাদের হটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি সামরিক কারখানা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়েছে, কিয়েভে গুঁড়িয়ে দেওয়া কারখানাটিতে সাঁজোয়া যান উৎপাদন করা হতো। এছাড়া মাইকোলাইভ শহরে সামরিক সরঞ্জাম মেরামতের একটি স্থাপনাও ধ্বংস করে দেওয়া হয়েছে।

দূরপাল্লার নির্ভুল অস্ত্র দিয়ে ইউক্রেনের এসব সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া পূর্ব ইউক্রেনের খারকিভে একটি ইউক্রেনীয় এসইউ-২৫ বিমান ভূপাতিত করারও দাবি করেছে মস্কো।

শনিবার কিয়েভ এবং ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, দিনের প্রথম প্রহরে এসব শব্দ শোনা যায়। বেজে ওঠে বিমান হামলার সাইরেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, শহরের উপকণ্ঠ দারনিটস্কি জেলায় বিস্ফোরণ হয়েছে। হতাহতের সংখ্যা জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক