ইউক্রেনে নিজেদের জেনারেল নিহতের কথা জানালো রাশিয়া

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০২২, ১০:৫৯আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১১:০১

ইউক্রেন যুদ্ধে নিজেদের এক জেনারেল নিহতের স্বীকারোক্তি দিয়েছে রাশিয়া। ওই রুশ জেনারেলকে সেন্টা পিটার্সবুর্গে সমাহিত করা হয়েছে।

সংবামাদধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহত জেনারেল ভ্লাদিমির ফ্রোলভ ছিলেন সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার। রুশ গভর্নর আলেকজেন্ডার বেগলোভ বিবৃতিতে বলেন, ভ্লাদিমির ফ্রোলভ যুদ্ধে বীরত্বপূর্ণ মৃত্যুবরণ করেছেন।

ইউক্রেন এর আগেই দাবি করেছে, এই যুদ্ধে রাশিয়ার একাধিক জেনারেল এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। কিয়েভের দেওয়া তথ্যমতে, ইউক্রেনে রাশিয়ার ১৯ হাজারের বেশি সেনা নিহত হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারিতে ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে অভিযান শুরু করেছে রুশ বাহিনী। যুদ্ধে কয়েক হাজার বেসামরিক ইউক্রেনীয় নাগরিক প্রাণ হারিয়েছেন।  

এদিকে, ইউক্রেনের আত্মরক্ষায় দেশটিকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভিলোদিমির জেলেনস্কির সঙ্গে শনিবার এক ফোনআলাপে এই প্রতিশ্রুতি দেন জনসন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঠিক এমন সময়ে এ ঘোষণা দিলেন যখন রাশিয়া ভ্রমণে তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম