ইউক্রেনের অস্ত্রবাহী বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০২২, ১৬:৫৭আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৭:২২

পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনের একটি সামরিক বিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। দেশটির দাবি, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট গুলি করে বিমানটি ভূপাতিত করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইউক্রেনের ওডেসা শহরের বাইরে হামলার শিকার হয়েছে বিমানটি।

বিবিসি জানিয়েছে, তাদের পক্ষে স্বাধীনভাবে তথ্য যাচাই করে রাশিয়ার এমন দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনও হতাহতের বিষয়েও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

এদিকে রাশিয়া পরমাণু হামলা চালাতে পারে, এমন বার্তা দিয়ে আবারও সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার দেশটির সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা বসে থাকতে পারি না, বিশ্বকে অবশ্যই সম্ভাব্য পরমাণু হামলার বিষয়ে প্রস্তুত থাকতে হবে। এর আগে বৃহস্পতিবারও তিনি এমন সতর্ক বার্তা দেন।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম