স্পেনের যে গ্রামের নাম এখন ‘ইউক্রেন’

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২২, ১১:৫৬আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১২:০৪

স্পেনের এক গ্রামের নাম বদলে রাখা হলো ‘ইউক্রেন’। কিছুদিন আগেও যে গ্রামের নাম ছিল, ফুয়েন্তস দ্য আন্দালুসিয়া। ইউক্রেনের নাগরিকদের প্রতি সংহতি জানিয়েই এমন অভিনব উদ্যোগ নেয় স্থানীয়রা। আর এ ঘটনা আলোচনায় সামাজিকসহ সংবাদমাধ্যমগুলোতেও।

ওই গ্রামের পথে নীল হলুদ রঙে ইউক্রেন নাম এঁকে দেওয়া হয়েছে। যা সহজেই চোখে আসছে বাসিন্দাদের। ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই অভিনব উদ্যোগ নিয়েছেন গ্রামের বাসিন্দারা।

স্পেনের যে গ্রামের নাম এখন ‘ইউক্রেন’

শুধু কি তাই, গ্রামের রাস্তাগুলোর নামকরণ করা হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরের নামেই। এই যেমন কিয়েভ, ওদেসা, এবং মারিউপোলের নামও দেওয়া হয়েছে। স্পেনের আন্দালুসিয়া ও সেভিল প্রদেশের রাজধানী সেভিল শহরের পূর্বের এই শহরটিতে সাত হাজারের বেশি মানুষ বাস করেন।

স্থানীয় বাসিন্দা ফ্রান্সিসকো মার্তিনেজ বলেন, আমাদের উদ্দেশ্য হলো সংঘাত সম্পর্ক সচেতনা বাড়ানো এবং সেইসঙ্গে যেই দেশগুলোতে যুদ্ধ চলছে তা জানানো। ইউক্রেনের শরণার্থীদের জন্য এখানকার বাসিন্দারা মাত্র দুই দিনেই তিন হাজার পাঁচশ ইউরো তহবিল সংগ্রহ করেছে। 

সূত্র: রয়টার্স।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
স্পেনের পাহাড়ের নিচে মিললো ২ হাজার বছরের পুরোনো স্বর্ণখনি
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম