রাশিয়ার আরও অত্যাধুনিক যুদ্ধ হেলিকপ্টার ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন। সোমবার ইউক্রেনের বিমান বাহিনী বিবৃতিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় দুইটি এমআই-২৪ আক্রমণাত্মক হেলিকপ্টার, একটি বিমান এবং ওরল্যান-১০ আকাশযান ভূপাতিত করেছে ইউক্রেনীয় যোদ্ধারা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, রুশ বাহিনীকে ইউক্রেনে মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন পড়তে হচ্ছে। ইউক্রেন রাশিয়ার প্রায় ২০ হাজারের মতো সেনা নিহত হয়েছে বলে দাবি কিয়েভের।
জাতিসংঘের তথ্যমতে, ২৪ ফেব্রুয়ারি রুশ অভিযানের শুরুর পর ইউক্রেনে বেসামরিক নাগরিকের মৃত্যুর সংখ্যা দুই হাজারের কাছাকাছি। তবে যুদ্ধ অব্যাহত থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা যাচাই করা কঠিন।
এ পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ বাধ্য হয়ে ইউক্রেন ছেড়ে পোল্যান্ড, রোমানিয়া, যুক্তরাজ্যসহ অনেক দেশে আশ্রয় নিয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি।








