এখনও মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি রুশ বাহিনী: ইউক্রেন

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২২, ২১:৪৪আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ২১:৪৪

রুশ বাহিনী এখনও ইউক্রেনের বন্দনগরী মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি। তবে সেখানকার পরিস্থিতি এখন ইউক্রেনীয় বাহিনীর জন্য ‘অত্যন্ত কঠিন’। সোমবার এক ব্রিফিংয়ে মারিউপোলের এমন বর্ণনা দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেক্সান্ডার মোতুজিয়ানিক। তিনি বলেন, রাশিয়ান সামরিক বিমান থেকে চালানো বোমা হামলা ৫০ শতাংশেরও বেশি বেড়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, তার দেশের সেনারা শহর রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

বিবিসি জানিয়েছে, মারিউপোলে সম্প্রতি ইউক্রেনের কিছু সেনা আত্মসমর্পণ করায় রবিবার বাকি ইউক্রেনীয় যোদ্ধাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছিল রাশিয়া। তবে এমন আহ্বান প্রত্যাখান করেছে কিয়েভ।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নেটওয়ার্ককে সাক্ষাৎকারে ইউক্রেনের প্রধানমন্ত্রী সিমিহল বলেন, রবিবার রাশিয়া ইউক্রেনের মারিউপোলে আত্মসমর্পণের যে সময় বেঁধে দিয়েছে তা প্রত্যাখান করা হয়েছে। তিনি বলেন, ‘মারিউপোলের এখনও পতন ঘটেনি। সুতরাং আমাদের সেনাবাহিনী, যোদ্ধারা শেষ পর্যন্ত লড়ে যাবে। এখন পর্যন্ত তারা মারিউপোলেই অবস্থান করছে।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম