ইইউ সদস্যপদের প্রশ্নমালা পূরণ করলো ইউক্রেন

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২২, ২৩:১২আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০০:০৯

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্য হওয়ার জন্য প্রশ্নমালা পূরণ করেছে ইউক্রেন। এটি ব্লকের সদস্য হওয়ার জন্য শুরুর পদক্ষেপ। এই ফরমের ওপর ভিত্তি করে ইইউ সিদ্ধান্ত নেবে ইউক্রেন সদস্যপদ দেওয়া হবে কিনা। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের উপ-প্রধান এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন ৮ এপ্রিল কিয়েভ সফরকালে এই প্রশ্নমালা ফরম জেলেনস্কির কাছে হস্তান্তর করেন। ওই সময় তিনি ইউক্রেনকে সদস্য করার জন্য দ্রুততর প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।  

জেলেনস্কির কার্যালয়ের উপ-প্রধান ইহর ঝোভকভা রবিবার সন্ধ্যায় বলেন, আজ আমি বলতে পারি যে, ইউক্রেনের পক্ষ থেকে নথিটি পূরণ সম্পন্ন হয়েছে।

ইউরোপীয় কমিশনকে ইউক্রেনের প্রয়োজনীয় সদস্যপদের যোগ্যতার বিষয়ে একটি সুপারিশ জারি করতে হবে বলেও জানান তিনি।

ঝোভকভা আরও বলেন, আমরা আশা করছি এই সুপারিশ ইতিবাচক হবে। এরপর বল থাকবে ইইউ সদস্য রাষ্ট্রের কাছে।

তিনি জানান, ইউক্রেন প্রত্যাশা করছে জুনে ইউরোপীয় কাউন্সিলের নির্ধারিত বৈঠকে সদস্যপদ প্রার্থী হিসেবে বিবেচিত হবে।

ইউরোপিয়ান কাউন্সিলের সম্ভাব্য বৈঠক ২৩-২৪ জুন অনুষ্ঠিত হতে পারে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী