আজভস্টলের ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণে রাশিয়ার আলটিমেটাম

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০২২, ১৭:০৪আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৭:০৪

ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলের আজভস্টল স্টিল কারখানায় অবস্থানরত সেনা ও বিদেশি যোদ্ধাদের আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দিয়েছে। মস্কো বলেছে, যদি তারা জীবিত থাকতে চায় তাহলে মঙ্গলবার দুপুরের (জিএমটি সময় ০৯০০) মধ্যে তাদের আত্মসমর্পণ করতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

কয়েক সপ্তাহ ধরে মারিউপোল অবরোধ করে রেখেছে রুশ বাহিনী। ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর হামলার পর থেকেই শহরটিতে তুমুল লড়াই ও ব্যাপক ধ্বংসযজ্ঞ পরিচালিত হয়েছে।

সোমবার ইউক্রেন জানিয়েছে, তাদের এক হাজারেরও কম বেসামরিক নাগরিক আজভস্টল কারখানার ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। অবরুদ্ধ শহরের ইউক্রেনীয় নিয়ন্ত্রণাধীন কারখানায় রাশিয়া ভারী বোমা বর্ষণ করছে বলে ইউক্রেন কর্তৃপক্ষ অভিযোগ করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে কারখানার অভ্যন্তরে থাকা ইউক্রেনীয় সেনা ও বিদেশি যোদ্ধাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে।

এতে বলা হয়েছে, যারা অস্ত্র সংবরণ করতে তাদের জীবিত রাখার নিশ্চয়তা দেওয়া হবে।

মস্কোর সময় ২ থেকে ৪টার মধ্যে স্টিল কারখানার সেনাদের আত্মসমর্পণ করার সময় বেঁধে দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনী জানায়, তারা আজভস্টল কারখানা নিয়ন্ত্রণ যতদ্রুত সম্ভব নেওয়ার চেষ্টা করছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম