পূর্ব ইউক্রেনীয় শহর ক্রেমিনা দখল করেছে রাশিয়া: আঞ্চলিক গভর্নর

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০২২, ১৭:২১আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৭:২১

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রেমিনা দখল করেছে রুশ সেনারা এবং ইউক্রেনীয় সেনারা পিছু হটেছে। মঙ্গলবার লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি গাইদাই এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ক্রেমিনা শহরের বাসিন্দার সংখ্যা ১৮ হাজারের বেশি। রাজধানী কিয়েভ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে শহরটি অবস্থিত। পূর্ব ইউক্রেনে আক্রমণ শুরুর পর রুশ বাহিনীর দখল করা প্রথম শহর এটি।

সেরহি গাইদাই বলেন, ক্রেমিনা রুশদের নিয়ন্ত্রণে। তারা শহরে প্রবেশ করেছে। আমাদের সেনাদের পিছু হটতে হয়েছে। তারা নতুন অবস্থান নিয়েছে। রাশিয়ার সেনাদের সঙ্গে লড়াই অব্যাহত রয়েছে।

তিনি জানান, রুশ সেনারা চারদিক থেকে আক্রমণ করেছে।

তিনি আরও বলেন, বেসামরিকদের মধ্যে নিহতদের সংখ্যা হিসাব করা অসম্ভব। সরকারিভাবে প্রায় ২০০ জন নিহতের কথা জানা গেছে। কিন্তু প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। মস্কো এটিকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে দাবি করে আসছে এবং বেসামরিকদের নিশানা করার অস্বীকার করেছে।

সোমবার ইউক্রেন দাবি করেছে, রুশ সেনারা পুনরায় সংগঠিত হয়ে পূর্ব ইউক্রেনে নতুন আক্রমণ শুরু করেছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম