ইউক্রেনে রাশিয়া সর্বাত্মক অভিযানের শুরুর আগে পূর্ব ইউক্রেনের লুহানস্কের ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণের কথা জানিয়েছিল রুশ সমর্থিত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা। কিন্তু রুশ অভিযানের দুই মাসের মাথায় ইউক্রেন সরকার এখন বলছে, রুশ বাহিনী লুহানস্কের ৮০ শতাংশ দখল নিয়েছে। ডনবাসের এই এলাকাটির হাসপাতাল, মর্গসহ বেশির ভাগ জায়গায় রুশ যোদ্ধাদের বিচরণ। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
লুহানস্কের গভর্নর সেরহি হেইদাই এবং আঞ্চলিক সামরিক প্রশাসন বুধবার টেলিগ্রামে এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিয়ানের আগে লুহানস্কের ৬০ শতাংশ জায়গায় নিয়ন্ত্রণের দাবি করে কিয়েভ। তবে মস্কো সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে যুক্ত হয়ে অভিযান জোরদার করেছে রুশ বাহিনী। ফলে নিয়ন্ত্রণে হারাচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা।
সম্প্রতি ইউক্রেনের পূর্বে রুশ অভিযান আরও বেড়েছে। রুশ বাহিনী ইউক্রেনের উত্তর এবং কিয়েভ থেকে সরে এদিকটাই মনোযোগ বাড়িয়েছে। যদিও ডনবাসে গত ৮ বছর ধরে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে থেমে থেমে লড়াই চলে আসছিল ইউক্রেনীয় বাহিনীর। গত কয়েকদিন ভারী কামান এবং অস্ত্র নিয়ে ডনবাসে আক্রমণ চালাতে দেখা যাচ্ছে রুশ সেনাদের।
ডনবাসের আরেকটি অঞ্চল ডোনেস্ক। আল জাজিরা তাদের খবরে জানিয়েছে, সেখানে ভয়াবহ লড়াই চলছে উভয়পক্ষের।









