ইউক্রেনে ‘পরিকল্পনা অনুসারে’ চলছে অভিযান: ক্রেমলিন

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২২, ১৭:৪৪আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৭:৪৪

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ক্রেমলিন জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান পরিকল্পনা অনুসারে চলমান রয়েছে। যদিও পুতিন তার সেনাদের নির্দেশ দিয়েছেন আজভস্টল স্টিল কারখানায় অভিযান না চালানোর জন্য। কারখানাটি বন্দর নগরী মারিউপোলে ইউক্রেনীয় যোদ্ধাদের সর্বশেষ ঘাঁটি। বৃহস্পতিবার মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করার সুযোগ ছিল এবং এখনও আছে। আত্মসমর্পণ করলে তারা প্রতিষ্ঠিত করিডোর দিয়ে বের হয়ে আসতে পারত।

পেসকভ দাবি করেছেন, অভিযান পরিকল্পনা অনুসারে চলছে এবং মারিউপোল ‘মুক্ত করা হয়েছে’।

আক্রমণ না করে অবরোধ করে রাখার পুতিনের নির্দেশ পরিকল্পনা বদলের ইঙ্গিত কিনা জানতে চাইলে পেসকভ বলেন, এটি একটি পৃথক স্থাপনা, যেখানে ইউক্রেনীয় অবশিষ্ট জাতীয়তাবাদীদের দল পুরো অবরুদ্ধ হয়ে পড়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযানের অজুহাত তুলে ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠায় রাশিয়া। মস্কোর দাবি, কিয়েভের সামরিক সক্ষমতা কমানো এবং বিপজ্জনক জাতীয়বাদীদের নির্মূল করাই তাদের বিশেষ অভিযানের লক্ষ্য।

তবে রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় বাহিনী। আর সেনা প্রত্যাহারে বাধ্য করতে মস্কোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেনের পশ্চিমা মিত্র দেশগুলো।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম