রাশিয়ার ওপর আরও ২৬ নিষেধাজ্ঞা জারি যুক্তরাজ্যের

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২২, ১৯:৫১আপডেট : ২১ এপ্রিল ২০২২, ২০:৩৫

ইউক্রেনে হামলার জেরে সামরিক ব্যক্তি এবং প্রতিরক্ষা কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার দেশটি জানিয়েছে, নতুন করে ২৬ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সরকারি ওয়েবসাইটে প্রকাশিত নতুন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন, রাশিয়ান সেনাবাহিনীর কর্নেল জেনারেল নিকোলে বোগদানভস্কি। এছাড়া রুশ সেনাবাহিনীর এক কমান্ডার আজাতবেক ওমুরবেকভের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি ইউক্রেনের বুচায় গণহত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে ব্রিটিশ সরকারের।

ইউক্রেন যুদ্ধের প্রথম থেকেই নিন্দা জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ব্রিটেন। এ নিয়ে দেশটির একাধিক শীর্ষ কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। চলমান যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র এবং মানবিক সহায়তা দিয়ে আসছে বরিস জনসন সরকার। সামনে প্রয়োজন অনুযায়ী ইউক্রেনকে আরও সহায়তা দিয়ে যাবে বলে জানিয়েছে দেশটি। সূত্র: রয়টার্স

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম