ইউক্রেনে অস্ত্র সহায়তায় পূর্ব ইউরোপের সঙ্গে চুক্তিতে জার্মানি

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২২, ২১:২৯আপডেট : ২১ এপ্রিল ২০২২, ২১:৩০

আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনকে সহায়তায় নতুন করে ভারী অস্ত্রের চালান পাঠাতে পূর্ব ইউরোপের মিত্রদের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে জার্মানি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও যোগ করেন, সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহ করা হবে ইউক্রেনে। স্লোভেনিয়া থেকে টি-৭২ মডেলের ট্যাংক যুক্ত হবে ইউক্রেনে।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইউক্রেনীয় বাহিনীকে জার্মান তৈরি প্যানজারহাউবিটজ ২০০০ মডেলের ট্যাংক ব্যবহারের প্রশিক্ষণ দেবে তার দেশ। যেগুলো নেদারল্যান্ডস থেকে পাঠানো হবে। তবে জার্মানি এসব ট্যাংক ইউক্রেনকে সরবরাহ করতে পারবে না। কারণ দেশটির সেনাবাহিনীর কাছে এসব ট্যাংক মজুত নেই। ফলে প্রশিক্ষণের সুযোগ করে দেবে দেশটি।

ইউক্রেন ভারী অস্ত্র না পাঠানোয় এর আগে তোপের মুখে পড়ে জার্মান সরকার। যেখানে তাদের মিত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এবং চেক রিপাবলিক ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে আসছে। এর মধ্যেই ইউক্রেনের জন্য আরও ৮০ কোটি ডলার নিরাপত্তা সহযোগিতার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  ইউক্রেনের জন্য ৮০ কোটি ডলার সহযোগিতার কথা জানানোর এক সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার নতুন এই সহযোগিতার ঘোষণা করা হলো।

প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, এই সহযোগিতায় থাকবে ভারী কামান অস্ত্র, কয়েক ডজন হউইটজার, গোলাবারুদ এবং আরও ট্যাকটিকাল ড্রোন। ইউক্রেনে যুদ্ধের পরবর্তী ধাপের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। বাইডেন বলেন, এই নতুন অস্ত্রগুলো মুক্তির লড়াইয়ের রণক্ষেত্রে সরাসরি পাঠানো হবে।

সূত্র: এএফপি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম