‘মারিউপোল ধ্বংস এবং শোধনের’ নির্দেশ পালন হয়েছে: চেচেন ইউনিট

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২২, ১১:২৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৫:০০

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর প্রায় ৬০ দিনের মাথায় অবরুদ্ধ মারিউপোল শহর চূড়ান্তভাবে বিজয়ের ঘোষণা দিয়েছে মস্কোর বাহিনী। পুড়ে যাওয়া এক ভবনের সামনে দাঁড়ানো সেনাদের ভিডিও পোস্ট করে রাশিয়ার চেচেন ইউনিট মারিউপোল জয়ের ঘোষণা দিয়েছে। কাদিরোভটস্কি নামে পরিচিত এই ইউনিটের কালো পোশাক পরিহিত এক নেতা ভিডিওতে দাবি করেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের ইউনিটকে শহরটিকে ‘ধ্বংস এবং শোধনের’ নির্দেশ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কালো পোশাক পরা এক নেতার সঙ্গে ইউনিটের সেনারা উদযাপন করছেন।

ইউক্রেনীয় বার্তা সংস্থা ইউক্রেন ওয়ার্ল্ড জানিয়েছে ভিডিওতে দেখা যাওয়া নেতা বলেন, ‘মারিউপোল ধ্বংস এবং শোধনের নির্দেশ পালন হয়েছে। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ হয়েছে, কাদিরভের নির্দেশ পালন হয়েছে।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার দিনে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে,   ইউক্রেনের আজভস্টল স্টিল কারখানার নিয়ন্ত্রণ নিয়েছে কাদিরোভটস্কি। এই কারখানাটি মারিউপোল শহরে অবস্থিত।

চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ তাস বার্তা সংস্থাকে বলেছেন স্টিল কারখানা এবং আশেপাশের ভূমি দখল করা হয়েছে। তিনি বলেন, ‘মারিউপোল আমাদের!...শহরটি নিশ্চিতভাবে এবং সম্পূর্ণভাবে দখল করা হয়েছে...কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আজভস্টল কারখানার প্রশাসনিক ভবন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং আশেপাশের সব এলাকা পরিষ্কার করে ফেলা হয়েছে।’

কাদিরভ বার্তা সংস্থা তাসকে জানান, কারখানার অভ্যন্তরে ইউক্রেনীয় সেনাদের কংক্রিট এবং স্টিলের নিচে ‘আটকে ফেলা’ হয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মারিউপোল শহরের হাজার হাজার বাসিন্দা নিহত হয়েছেন আর প্রায় দুই হাজার বাসিন্দা আজভস্টল কারখানায় আশ্রয় নিয়েছেন।

কারখানাটি অবরোধের দাবি করার পর থেকে সেখানে আশ্রয় নেওয়া ইউক্রেনীয় নাগরিকদের কী ঘটেছে তা স্পষ্ট করেনি রুশ বাহিনী।  কাদিরভ বলেন, এই কারণে নির্মূল মিশন দ্বিগুণ কঠিন ছিল। বেসামরিক হতাহত মেনে নেওয়া যাচ্ছিল না, কিন্তু হুমকি নির্মূল করতে হতো। পাল্টা ব্যবস্থাগুলো নিয়ে ভাবা হয়েছে এবং পরে স্বল্পতম সময়ের মধ্যে প্রয়োগ করা হয়েছে।’

সূত্র: নিউজ উইক

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম