জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসবেন পুতিন, যদি ফলাফল আসে

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২২, ২০:২৮আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২১:৪৮

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলকে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তিনি সরাসরি সাক্ষাৎ করবেন, যদি কার্যকর ফলাফল আসে।

পুতিন দাবি করে বলেন, কিয়েভ পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজতে প্রস্তুত নয়, একই সঙ্গে আলোচনায়ও বেমানান।

চলতি সপ্তাহের শুরুতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কো শান্তি আলোচনা এগিয়ে নিতে ইউক্রেনের কাছে মূল নথি হস্তান্তর করেছে এবং বলটি ইউক্রেনের কোর্টে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অস্বীকার করে বলেছেন, রাশিয়া থেকে এ সংক্রান্ত কোনও নথি পায়নি তারা।

দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনের প্রসঙ্গে সম্প্রতি প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান উপদেষ্টা মাইখিলো পোদোলিয়াক বলেন, জেলনস্কি ও পুতিনের মধ্যে সরাসরি আলোচনা হতে পারে যুদ্ধ বন্ধের একমাত্র উপায়। যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহের কথা জানান জেলেনস্কি। যদিও এ নিয়ে মস্কো কোনও প্রতিক্রিয়া দেখায়নি।

যুদ্ধ চলার মধ্যেই দুই দেশের প্রতিনিধের মধ্যে বেলারুশ ও তুরস্কে শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও ফলাফল আসেনি।

সূত্র: বিবিসি

/এলকে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম